প্রকাশিত: ০৬/১২/২০২১ ৮:১২ এএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার নাতনী জায়মা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী। গত ২ ডিসেম্বর নাহিদরেইনস নামক একটি অনলাইন লাইভে তথ্যপ্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে লিঙ্গবাদী, কুৎসিত যৌন হয়রানিমুলক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে নারী অধিকারকর্মীরা বলেন, ‘রাষ্ট্রীয় পদে আসীন একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা বাংলাদেশের আপামর নারীদের অপমান এবং অসম্মান করেছে বলে আমরা মনে করি। এর মধ্য দিয়ে নারীর প্রতি যৌন হয়রানিকে সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করার বৈধতা দেওয়া হয়।’

বিবৃতিতে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে যথাযথ জবাবদিহির আওতায় এনে অপসারণের দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানা, নাসরিন খন্দকার, স্নিগ্ধা রেজওয়ানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধর, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, নারী নেত্রী ফরিদা আখতার, মিথিলা মাহফুজ, শিক্ষক, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, উদ্যোক্তা তাসলিমা মিজি, ফেমিনিস্ট ফ্যাক্টরের সম্পাদক মুনমুন শারমীন শামস, সাংবাদিক ইশরাত জাহান উর্মি, একটিভিস্ট পূরবী তালুকদার, দিলশানা পারুল, মোশফেক আরা শিমুল, নারী সংহতি নাসরিন আক্তার সুমি, সুমি রেক্সোনা, মনজুন নাহার, উন্নয়নকর্মী ফেরদৌস আরা রুমী, মাহফুজা মালা, প্রমা ইসরাত, একটিভিস্ট সুমাইয়া নাসরিন সুমু, মারজিয়া প্রভা, অপরাজিতা সংগীতা।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer