ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:১১ এএম , আপডেট: ১৩/১১/২০২৪ ১২:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন সত্যিকার ভুক্তভোগী লোকজন ঢালাওভাবে মামলা দায়ের করছে। ঢালাও মামলার মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটি আমাদের অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফুলবাড়িয়ায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, পরবর্তীতে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে, এটি আমরা একটি আইনের মাধ্যমে করতে চাচ্ছি। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন করার দাবি সমাজে বহুদিন ধরে আছে।

তিনি বলেন, ২০০৮ সালে একটি আইন তৈরি হয়েছিল। সেটি পরে আইনে রূপান্তরিত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেটিকে আর আইনে রূপান্তরিত করেনি। আমরা ওই আইনটি আরও বেশি যুগোপযোগী করার জন্য তাদের সহায়তা চেয়েছি, পরবর্তী যে নিয়োগ হবে তা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি।

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে এ উপদেষ্টা বলেন, কমিশন যেভাবে অগ্রসর হচ্ছেন, তাতে আমি খুবই আশাবাদী হয়েছি। আমার কাছে মনে হয়েছে, তারা যেমন বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন, তা যদি সত্যিই করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে তা আর থাকত না কখনও।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...