প্রকাশিত: ১৩/০৩/২০১৯ ৪:৫২ পিএম

এবার ঢাকা থেকে নৌপথেও কলকাতা যাওয়া যাবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ এম ভি মধুমতি আগামী ২৯ মার্চ থেকে কলকাতা যাবে। ভ্রমণ পিপাসুরা এই জাহাজে করেই কলকাতা যেতে পারবেন। বিআইডব্লিউটিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনায় সংস্থার নিজস্ব অত্যাধুনিক নৌযান দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌযোগাযোগ সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এই সার্ভিসটি চালু হচ্ছে। আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এম ভি মধুমতি নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডারসন থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

সূত্র জানায়, ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুই জন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।

উল্লেখ্য, গত বছর ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে সম্মত হয় ভারত ও বাংলাদেশ। এ সংক্রান্ত চুক্তিতে সই করেন বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণ। নৌযান চালুর ফলে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র এই তিন নদী নৌযোগাযোগে সংযুক্ত হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer