বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক
কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
উখিয়া নিউজ ডেস্ক::
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে প্রায় এক লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- মো. ইসমাইল (২৩), দেলোয়ার হোসেন (২৭), সুমন মিয়া (৩৫) ও কামাল হোসেন (৩৬)।
তাদের মধ্যে ইসমাইল ও দেলোয়ারের বাড়ি কক্সবাজারে আর অন্যদের বাড়ি যশোর।
র্যাব-১ এর কর্মকর্তা মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, রোববার ভোর ৩টার দিকে উত্তরা পূর্ব থানার এক মাঠ থেকে ৭৩ হাজার ৮৪৫ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য কক্সবাজার থেকে আনা ইয়াবাগুলো নিয়ে চারজন ওই মাঠে অপেক্ষা করছিল বলে জানান তিনি।
“মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে মাদক এনে বিক্রির কথা স্বীকার করেছে তারা।”
ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে বলে জানান মেজর মঞ্জুর।
পাঠকের মতামত