জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৯:০০ পিএম

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজারের চকরিয়ার সিফাতুল ইসলামের খোঁজ পাচ্ছে না পরিবার।

দীর্ঘ ১২ দিন ধরে সিফাতের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ না হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পরিবার সদস্যদের মাঝে। এই অবস্থায় সিফাতের সন্ধান চেয়ে এখানে-ওখানে ধর্ণা দিচ্ছে তার পরিবার।

পরিবার সূত্র জানায়- সিফাতুল ইসলাম সিফাত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১২ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। সিফাতের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব গর্জনতলী গ্রামে।

সে ওই গ্রামের ছদরুল ইসলামের পুত্র। সে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এ সময় সে আহত হওয়ার বিষয়টি পরিবারকে জানানো হয়। এ সময় টাকা পাঠানোর জন্য বলেছিল সিফাত।

কিন্তু এর পর থেকে তার মোবাইল ফোনে আর কল যায়নি। এই অবস্থায় বাবা-মা আর ভাইসহ পরিবার এবং আত্মীয়-স্বজনেরা সিফাতের হদিস না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বড় ভাই সাইফুল ইসলাম আরও জানান- সিফাতের খোঁজে আজ শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer