প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৩:৪৪ এএম , আপডেট: ২৯/০৪/২০২০ ৩:৫০ এএম

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় এঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা , একটা দেশীয় তৈরি এলজি উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বললে না থেমে সে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...