প্রকাশিত: ১০/০৫/২০১৭ ১০:৪০ পিএম , আপডেট: ১১/০৫/২০১৭ ৫:৪০ পিএম

ঢাকা : অবৈধভাবে ডলার পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুমিল্লা-ত্রিপুরা সীমান্তে ২ লাখের বেশি মার্কিন ডলারসহ তাদের আটক করা হয়।

বিএসএফএর বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, মঙ্গলবার চোরাপথে ত্রিপুরা সীমান্তদিয়ে দুই লাখের বেশি মার্কিন ডলার পাচার করার চেষ্টায় ছিল আটক চার বাংলাদেশি। তবে গোপন সূত্রে সেই খবর পেয়ে তাদের আটক করে বিএসএফ।

বিএসএফ জানিয়েছে, সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর সীমান্ত পার করে বাংলাদেশের কুমিল্লায় প্রবেশ করার সময় মুহাম্মদ আলী, সজীবুর রহমান, আবুল কালাম আজাদ ও পরিমল সাহাকে আটক করা হয়।

আটকের পরে টানা ১০ ঘণ্টা জেরায় পাচারকারীরা বেআইনিভাবে ডালার লেনদেনের কথা স্বীকার করে। তাদের কথার সূত্রধরে একটি ব্যাগের সেলাই কেটে তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ডলার উদ্ধার করা হয়।

আটক ওই চারজনকে নিকটবর্তী সোনামুড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লাতে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...