উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৫/২০২৬ ৮:০৪ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজির ব্যাটারির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ ঘটনায় সিএনজি চালক মোঃ সাইদ আলম (১৯) কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ “হেনরি” সিএনজির ব্যাটারির নিচে সন্দেহজনক অংশ শনাক্ত করে।

পরে সেখানে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপে মোড়ানো দুইটি মিনি কাট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক সাইদ আলম টেকনাফ থানার পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ সিএনজি ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...