ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১০/২০২৩ ৯:২৮ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এক স্কুটি চালক নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমা খাতুন (৩২) নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুণ প্রামাণিকের স্ত্রী ও খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমা খাতুন আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। পুটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার স্কুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিমার মৃত্যু হয়।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...