প্রকাশিত: ২৪/০৮/২০১৮ ১১:১৮ এএম

চট্টগ্রাম- চট্টগ্রাম মহানগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার রাতে পুলিশ ফিরিঙ্গীবাজার রোড়ের বাদশা মিয়া রিক্সার গ্যারেজের সামনে এ অভিযান চালায়।

ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ পারভেজ (২১), মোঃ মোতালেব(২০) ও ট্রাক চালক মোঃ জসিম উদ্দিন প্রকাশ জনি (৩০)। অভিযানের সময় মোঃ রুবেল (৩২) নামে একজন পালিয়ে যায়।

ডিবি কর্মকর্তা অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার রোড়স্থ বাদশা মিয়া রিক্সার গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৮-০৬২৮) থেকে তিনজনকে আটক করে হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, একটি শপিং ব্যাগ এর ভিতর রক্ষিত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজারের টেকনাফ হতে পলাতক আসামী মোঃ রুবেলের নিকট হতে কম দামে কিনে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে ট্রাকে করে চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer