ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১০:০২ এএম , আপডেট: ০৯/১০/২০২৪ ১০:০২ এএম

টেকনাফের আলিখালী আইআরসি( IRC) হাসপাতালে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা যায় গত সোমবার রাত ৮ টার দিকে স্থানীয় ওমর আলীর স্ত্রী জাহেদা বেগম (৫৫) মাথা ব্যথা সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্সগণ তাকে বিস্তারিত শুনে ওষুধ পত্র দিয়ে বিদায় দেন। কিন্তু তিনি (জাহেদা) বাড়িতে গিয়ে তার ছেলেদের বলেন তার সাথে ডাক্তার ভাল ব্যবহার করেননি। ফলে তিনি তার ছেলে জয়নাল, আবছার উদ্দিন, মাঈন উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক দা, বটি, লাঠিসোটা নিয়ে রাত ১০/১১ টার সময় হাসপাতালে ব্যাপক হামলা করে ফার্মেসির বাউন্ডারি গ্লাস বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় হাসপাতালের মেঝেতে ফার্মেসির কাচ পড়ে আছে। তাছাড়া বিভিন্ন ভাঙ্গা যন্ত্রপাতিও পড়ে আছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কার্যক্রম চালু রাখতে ব্যর্থ হয়েছে।

অভিযোগকারী জাহেদা (৫৫) বলেন ডাক্তার সাহেব বাংলা ভাষায় কথা বলেছেন, আমার মনে হয়েছে তিনি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন। কিন্তু প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানতে পারি, ভাষাগত সমস্যার কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে ডিউটি ডাক্তার তার সাথে কোনপ্রকার খারাপ মন্তব্য করেননি।

এ বিষয়টি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে সুরাহা করা হচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...