প্রকাশিত: ০২/০৫/২০১৮ ৯:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৪ এএম

হুমায়ুন রশিদ,টেকনাফ : 
টেকনাফে হাইওয়ে পুলিশ সড়কে অভিযান চালিয়ে টেকনাফ স্থলবন্দর হতে ইফতার পণ্য ছোলা নিয়ে শহরগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনায় বিপূল পরিমাণ ছোলা ও ট্রাক জব্দ করা হয়েছে।

জানা যায়, ১লা মে সকাল সাড়ে ৭টায় টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি শফিকুল ইসলাম, এএসআই রাজুসহ বিশেষ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দর হতে মিয়ানমারের ছোলা বোঝাই শহরগামী একটি ট্রাক (চট্টমেটো-ট-১১-৭৬৫২) তল্লাশী চালিয়ে ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা বড়িসহ চকরিয়া উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মৃত আহমদ ছফার পুত্র নুরুল আলম (২২) ও মোঃ মহি উদ্দিন (২৬) কে আটক করে।

এসময় ১৫লক্ষ টাকা মূল্যের ৩শ ৬৫বস্তা ছোলা ও ২০লক্ষ টাকা মূল্যের বহনকারী গাড়িটি জব্দ করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ধৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে টেকনাফ স্থলবন্দর কেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্ট কতিপয় ব্যবসায়ী আসন্ন রমজানের ভোগ্যপণ্য বোঝাই গাড়িতে করে মাদকের চালান পাচারের ঘটনায় জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্ত স্বাপেক্ষে মাদক চালান মালিকদের মুখোশ উম্মোচনের দাবী উঠেছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer