ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২৪ ১২:৩৬ পিএম

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে একদিকে সেন্টমার্টিনদ্বীপে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে ফিরতে না পেরে আটকা পড়েছে সেন্টমার্টিনদ্বীপের দুই শতাধিক বাসিন্দা।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ জানান, সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে ফিরতে পারছে না। হঠাৎ করে ট্রলার বন্ধ হওয়ায় ফিরতে না পেরে ভোগান্তিসহ অনেকে আর্থিক সংকটে পড়েছেন। অনেকে হোটেল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রী ও পণ্যবাহী সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এখন স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ। ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী ও পণ্যবাহী সার্ভিস ট্রলার চলাচল বন্ধ রয়েছে। চলমান বর্ষা মৌসুমে উত্তাল রয়েছে সাগর। কবে চালু হবে তার কোন নিশ্চয়তা নেই।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সরকারি কোন নিষেধাজ্ঞা না থাকলেও দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে টেকনাফে এসে ফিরতে না পেরে আটকা পড়েছে সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা। ৩ নম্বর সতর্ক সংকেত কেটে গেলে আগের নিয়মে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচল চালু হবে

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer