প্রকাশিত: ০৭/০৩/২০১৮ ১০:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

রোহিঙ্গারা আবারও দলে দলে বাংলাদেশের দিকে ছুটে আসছে। দেশটির সেনাবাহিনী বিদ্রোহী দমনের নামে রোহিঙ্গাদের ওপর বর্বরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গারা আবারও পালানো শুরু করেছে।

জানা যায়, বুধবার ৭ মার্চ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও বাহাছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকা দিয়ে ৫ শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। নতুন করে আসা এসব রোহিঙ্গাদের মধ্যে নাফনদী পেরিয়ে শাহপরীরদ্বীপ দিয়ে ৮৯ পরিবারের ৩৩০ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে পৌঁছান বলে জানিয়েছেন সেনাবাহিনীর সাবরাং হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘হঠাৎ করে রাখাইন রাজ্য থেকে আবারও দলে দলে রোহিঙ্গা বাংলাদেশমুখী হচ্ছে। পালিয়ে আসাদের বেশির ভাগই নারী ও শিশু।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘বুধবার নাফনদী পেরিয়ে সমুদ্র উপকুল দিয়ে নোয়াখালী পয়েন্ট দিয়ে ৩টি নৌকায় দেড় শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। পরে তারা বাহাছাড়া রোহিঙ্গা শিবিরের দিকে চলে যায়’।

মংডুর সিকদারপাড়া থেকে পালিয়ে এসেছেন ইমান শরীফ (৩৬)। তিনি জানান, রাখাইনে সেনা সদস্যরা যেসব গ্রামে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে জিম্মি করে রেখেছে। গত চার মাস আগে পাড়ায় পাড়ায় হত্যাকাণ্ড চালায়। ওই সময় অন্যদের সঙ্গে তার বাড়িও জ্বালিয়ে দেয়া হয়েছিল। গুলি করে হত্যা করেছে তার এক চাচা ও দুই ভাতিজাকে। ওখানের পরিস্থিতি ভয়াবহ। রোহিঙ্গারা পালিয়েও বাঁচতে পারছে না। নিহতের সংখ্যা কত তা বলা খুবই মুশকিল। ঢেকিবুনিয়া থেকে পালিয়ে এসেছেন মুুজিবুল করিম (২৭)। তিনি জানান, রাখাইনে আহতদের চিকিৎসা দেওয়ার মতো কেউ নেই। ফলে আহত অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল হাসান বলেন, ‘হঠাৎ করে আবারও সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রশে বৃদ্ধি পেয়েছে। যেসব রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে তাদের মানবিক সহতায় দিয়ে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer