প্রকাশিত: ০৭/০৩/২০২১ ২:১০ পিএম

জিয়াবুল হক, টেকনাফ ::
আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে করে সারাদেশের ন্যায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।
সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দোয়া ও সমর্থন চেয়ে লাগানো হচ্ছে পোস্টার, ব্যানার ও ফেষ্টুন। ছুঁয়ে গেছে ইউনিয়নের প্রতিটি অলিগলি।
সম্ভাব্য প্রার্থীদের টার্গেট প্রচারে একে অপরকে ছাড়িয়ে যাওয়া এবং নৌকা প্রতীক নিশ্চিত করা।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কৌশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।
জানা যায়, দলীয় মনোনয়ন পেতে জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সাথে লবিংও চলছে সমান তালে।
ইউনিয়ন নির্বাচনকে ঘিরে টেকনাফ সদর ইউনিয়নে রাজনীতিতে উত্তাপ্ত হচ্ছে মাঠ। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার একাধিক প্রার্থী লড়াইয়ের ময়দানে। তার মধ‍্যে বিএনপি প্রার্থীর একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছে জিয়াউর রহমান, ইতিপূর্বে কেন্দ্রীয় নির্দেশনা এসেছে নির্বাচনে না আসার।
আওয়ামী লীগের নৌকা মনোয়ন প্রত্যাশী বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছৈয়দ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা এম হামজালাল, উপজেলা আওয়ামীলীগ নেতা আহম্মদ হোসন মেম্বার।
এছাড়াও বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছে জিয়াউর রহমান।
টেকনাফ সদর ইউনিয়নে ভোটাররা বলছেন, এই বারের নির্বাচনে কোন ইয়াবা ব্যবসায়ীকে ভোট দিবেনা। কারন বিগত সময়ে ইয়াবার সাথে জড়িত ব্যক্তিদের ভোট দিয়ে নানান সমস্যায় পড়তে হয়েছে। এবং পছন্দের সৎ ও যোগ‍্য এবং ক্লিং ইমেজের প্রার্থী দেখে ভোট দিবে তারা।
এদিকে প্রার্থীরা ভোটারদের উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগনের মতে টেকনাফ সদর ইউনিয়নের লোকজন ইয়াবা ব্যবসায়ীদের কারনে অনেকটা চরম পর্যায়ে রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer