প্রকাশিত: ১৯/০৪/২০২০ ৭:৫১ পিএম

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া)
টেকনাফ উপকূলীয় বাহারছড়ার এক ব্যক্তির করোনা পজেটিভ এসেছে বলে খবর পাওয়া গেছে। সে বাহারছড়ার স্থানীয় মারিশবানিয়া এলাকার বাসিন্দা। মোঃ হোসেন(৫০) নামে এই ব্যক্তি কাচাঁ আম ব্যবসায়ী বলে জানান স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ ফয়েজ। তিনি আরো জানান গত এক সাপ্তাহ আগে আক্রান্ত ব্যক্তি কাঁচা আম নিয়ে নিজ এলাকা থেকে ঢাকা গিয়েছিল। সে ঢাকা থেকে আবার এলাকায় আসার পর এলাকার সবার সাথে মিশে গিয়েছিল। সর্বশেষ আমি তার অবস্থা একটু খারাপ দেখে টেকনাফ স্বাস্থ্য বিভাগকে অবগত করে তার করোনা টেষ্টের ব্যবস্থা করি। গত ১৮ এপ্রিল টেকনাফ সদর থেকে মেডিকেল টিম এসে তার রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। পরবর্তীতে ১৯ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেষ্টে তার পজেটিভ রির্পোট আসে বলে খবর পেয়েছি। আর উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্রশীল বলেন উল্ল্যেখিত ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। এ ব্যাপারে পরবর্তীতে যতাযত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...