
আজ ০৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ কক্সবাজার জেলার টেকনাফ থানায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেঞ্জে সদ্য যোগদানকৃত মান্যবর ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম, (বার), পিপিএম (বার) মহোদয় উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ টেকনাফ মডেল থানার কর্মকর্তা ও কর্মচারীগণ।
কল্যাণ সভায় প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে মাননীয় প্রধান অতিথি মহোদয় টেকনাফ মডেল থানা পরিদর্শন করেন। এর পূর্বে প্রধান অতিথি মহোদয় বাহারছড়া তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যকে দিকনির্দেশনা প্রদান করেন।
একই ভাবে তিনি হিমছড়ি পুলিশ ফাড়ী পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যকে দিকনির্দেশনা প্রদান করেন।

পাঠকের মতামত