প্রকাশিত: ১২/০১/২০১৯ ৭:৩৯ এএম

টেকনাফ সংবাদদাতা
টেকনাফে মানব পাচার ও মাদকের চালান খালাসের জোন হিসেবে খ্যাত উপকূলীয় মুন্ডার ডেইল ঘাটে গায়েবী আগুনে এসব কাজে ব্যবহৃত ৮টি মাছ শিকারী বোট ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায়, গত ১০ জানুয়ারী রাত সাড়ে ১০টারদিকে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সাগর উপকূলীয় পয়েন্টে ইয়াবা চোরাচালান ও মানব পাচার কাজে সম্পৃক্ততার কারণে কথিত গায়েবী আগুনে শাকের মাঝির ২টি, রহমুল্লাহর ১টিসহ মোট ৮টি মাছ শিকারী নৌকা ক্ষতিগ্রস্থ হয়। অবশ্যই আইন প্রয়োগকারী কোন সংস্থা এই ব্যাপারে অবনত না বলে জানা গেছে। এদিকে গত বছরের ১৯ অক্টোবর রাতে ওসি প্রদীপ কুমার দাশ টেকনাফ মডেল থানায় দায়িত্বভার গ্রহণের পর হতে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। এর পর পরই উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধ, ইয়াবা ডনদের রাজ-প্রসাদে গায়েবী হামলা এবং গতকালের গায়েবী আগুনের ঘটনা ঘটে। এসব কারণে টেকনাফসহ দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়া মাদক চোরাচালানে ভাটা পড়ে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাদক চোরাচালানীরা আবারো সক্রিয় হওয়ার চেষ্টা হলে বন্দুক যুদ্ধ এবং গায়েবী আগুনের সুত্রপাত হয়।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer