প্রকাশিত: ০২/০২/২০১৮ ৫:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১২ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুর আডাইটার দিকে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকা হতে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।

টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে সাবরাং বিওপির নায়েক সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে বিশেষ টহলদল মুন্ডারডেইল নৌকা ঘাটের উত্তর পার্শ্বের জংগলাকীর্ণ স্থানে ওঁৎ পেতে থাকে। শুক্রবার দুপুর আডাইটার দিকে সাগরের কিনার দিয়ে একটি নৌকা আসে। নৌকায় থাকা তিন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে ঘাটে নামামাত্রই টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

এমতাবস্থায় নৌকাটি সাগরের দিকে চলে যায় এবং ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর ঢুকে পড়ে। টহলদল প্লাস্টিকের বস্তাগুলো ব্যাটালিয়নে নিয়ে আসে। পরে তা খুলে গণনা করে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer