প্রকাশিত: ১৮/১০/২০১৭ ৯:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৪ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোহিঙ্গা পারাপারে সহায়তাকারী ৮জনকে দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছেন।
জানাযায়,১৮অক্টোবর টেকনাফ উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে পৌরসভার কুলালপাড়ার শুক্কুর আলীর পুত্র হাফেজ (১৯),চৌধুরীপাড়ার জমির উদ্দিনের পুত্র মোঃ ইমরান (২৭), জালিয়াপাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র আক্তার হোসন (৩৪),হাজী আব্দুল গণির পুত্র আব্দুল্লাহ (২৫), মোঃ ইয়াছিনের পুত্র আব্দুর রশিদ,উখিয়া রত্মাপালংয়ের মোর্শেদ আলমের পুত্র শাকিব চৌধুরী (২০)কে আটক করেন। দুপুরে তাদের ইউএনও এবং নির্বাহী ম্যজিষ্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিকের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উক্ত আদালত রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অপরাধে সংশ্লিষ্ট আইনের দন্ড বিধিমতে আটক প্রত্যেককে ৬মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন। এছাড়া টেকনাফ পৌরসভার ছৈয়দ হোসনের পুত্র ওমর ফারুক (১৬)ও জব্বারের পুত্র মোঃ শফিক (১৪)কে ১মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান জানান,ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দালালদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

উখিয়া নিউজ ডটকম/ ও/হক

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...