সর্বোচ্চ ডাককারি টেকনাফ স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক

টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে ৬ লাখ ৯০ হাজার টাকা বিক্রি

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ৮:২০ পিএম

টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকা নানা পণ্য ৬ লাখ ৯০ হাজার টাকায় নিলামে ক্রয় করে নিয়েছেন মেসার্স ফারুক ট্রেডার্সের পরিচালক ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক। 
আজ বুধবার প্রকাশ্যে নিলামের তিনি সর্বোচ্চ নিলামকারি হিসেবে ১৪ ধরণের পণ্য ও মালামাল ক্রয় করে নেন। এতে নিলাম ডাককারী হিসেবে ২৫ জন উপস্থিত ছিলেন। এসময় বিজিবি নায়েক সুবেদার তরিকুল ইসলাম, কোস্টগার্ড পিও জিআই এম. শহিদুল ইসলাম ও  সিআইআইডি প্রতিনিধি মিল্টন গাঙ্গুলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুল্ক গুদাম কর্মকর্তা রোমান মন্ডল জানিয়েছেন, স্থানীয় লট ২৪/২০২৪ এর ১৪ ধরণের পন্য ও মালামালের মূল্য ছিল ৭ লাখ ৬৫৪ টাকা। এটি ৫ লাখ ৫২ হাজার টাকার সর্বোচ্চ নিলামকারি মেসার্স ফারুক ট্রেডাস। তাকে এ মালামালের বিপরীতে সরকারের ১৫ শতাংশ ভ্যাট বাবদ ৮২ হাজার ৮০০ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ৫৫ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে। ফলে মোট নিলাম মূল্য ৬ লাখ ৯০হাজার টাকা। মাত্র ১০ হাজার টাকা কমে এসব মালামাল বিক্রি হওয়া সরকারের অতিরিক্ত রাজস্ব পাচ্ছে।
তিনি জানান, নিলাম লটটিতে রয়েছে নৌকা ২০টি, বার্মিজ ড্রামা সেন্ট ১২৮৯৪ টি, হেয়ার স্প্রে ২৬৪টি, হেয়ার জেল/তেল ৫৭৯ টি, সেনেকা মাটির মিনি প্যাকেট ২৯০০টি, রফ্রশ পাউডার ৮০৪ টি, সেনেকা ক্রিম কোটা ১৬৩৪টি, সেনেকো লোশন ১৫ টি, কুইনলী বা নাইট ক্রিম ১০০৬ টি, শ্যাম্পু ২ টি, চোখের কাজল ১০ টি, বার্মিজ তেতুল সাবান ৭৬২ টি, বার্মিজ বাম ৭২০ টি ও ব্যাটারির পানি ৮৮৬ লিটার।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer