প্রকাশিত: ০৩/০৯/২০২০ ৯:৩৩ এএম
ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি::

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদী থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান কক্সবাজার জার্নালকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল দমদমিয়া বিওপি সংলগ্ন আইয়ুবের জোড়া এলাকার নাফ নদীতে অভিযান চালায়। এ সময় কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে অন্ধকারে নাফ নদী সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরে ওই বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...