প্রকাশিত: ১১/১১/২০১৭ ৭:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২১ এএম
ফাইল ছবি

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

টেকনাফের হ্নীলা জালিয়াপাড়া থেকে ১০ নভেম্বর রাত ১টার দিকে বিজিবি অভিযান চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মুল্যের ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। তবে রাতের অন্ধকারে ইয়াবা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হৃীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি টহল দল জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে নিয়মিত টহলে গমন করে। পরবর্তীতে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় হৃীলা ইউপিস্থ জালিয়াপাড়া বরাবর এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল দ্রুত বর্ণিত স্থানে পৌছে ঔঁৎ পেতে থাকে। ১০ নভেম্বর রাত ১টায় টহল দল সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে একটি হস্তচালিত নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে নাফ নদীর কিনারায় আসার জন্য অপেক্ষারত থাকে। অতঃপর নৌকাটি নাফ নদীর কিনারায় আসা মাত্রই নৌকা হতে দুইজন ইয়াবা পাচারকারী পুটলাসহ নৌকা হতে নামার সাথে সাথেই টহল দল তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা পুটলাটি ফেলে রেখে নৌকায় আহরণ করে দ্রুত নাফ নদীর শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া পুটলাটি তল্লাশী করে ১ কোটি ২০ লক্ষ টাকা মুল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...