রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ
প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১২:৪৫ পিএম , আপডেট: ০১/০৫/২০২৪ ১২:৪৯ পিএম

টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে সিরাজ নামে এক দুর্ধর্ষ ডাকাত “কে গ্রেফতার করেছে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম।
পহেলা মে রাত আনুমানিক দেড়টার সময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণির পরিচালনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ দস্তগীর হোসাইন, এসআই ইসমাইল, এএসআই মাহমুদুল হক ও সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামীর বাসায় অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ০২ টি দেশীয় তৈরি রাম দা এবং ০২ টি দেশীয় তৈরি ধারালো কিরিছ উদ্ধার করে পুলিশ।
ধৃত আসামী অপহরণ চক্রের একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অন্যদিকে টেকনাফের বাহারছড়ার আলোচিত ডাঃ জহির উদ্দিন আরমান এবং ১০ কৃষক অপহরণ ঘটনায় নিজে জড়িত থেকে মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমদের অমানুষিক নির্যাতনের এক লোমহর্ষক বর্ণনা দেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি জানান আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য ধৃত আসামী ডাকাত সিরাজের বিরুদ্ধে ০২ টি অপহরণ মামলা চলমান রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...