প্রকাশিত: ২৬/০৪/২০২১ ২:০১ পিএম

আরাফাত সানী, টেকনাফ ::
টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়া হাইওয়ে পুলিশের অভিযানে ৪হাজার ২’শ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল, ১টি সিএনজি ও এক নারীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে।

(রবিবার) ২৫ এপ্রিল রাতে নয়াপাড়া চেক পোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন,নয়াপাড়ার আমানত উল্লাহর ছেলে রিদুয়ানুল ইসলাম (২০), কুমিল্লা জেলার আমিরুল ইসলাম বাবুলের ছেলে আজিজুল ইসলাম সোহান(২৫), নারায়ণগঞ্জ জেলার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলম(২৫), একই এলাকার মোহাম্মদ আলমের স্ত্রী মোছাঃ জ্যোতি আক্তার (২১), কানজর পাড়ার জাবের আলীর ছেলে শাহজাহান (২৫), একই এলাকার এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে ইউনুস(১৯)।

আজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই রাকিব হাসান জানান, লকডাউন বাস্তবায়নে নিয়মিত চেকপোস্ট ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ও সিএনজি যোগে মাদকদ্রব্য নিয়ে হ্নীলা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছে, উক্ত সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর এ কে এম মনজুরুল হক আকন্দ এর সার্বিক তত্তাবধানে এসআই রাকিব হাসান এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন আহম্মেদ, কনস্টেবল মোঃ শামছুদ্দিন,আব্দুল করিম,মোবারক হোসেন ও শাহাদাৎ হোসেন দের সার্বিক সহোযোগিতায় হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একই সাথে একটি সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করে ৪হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের মামলা দায়েরের পর জব্দকৃত মাদক সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer