প্রকাশিত: ০৮/১১/২০২০ ৫:৩৪ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ-কক্সবাজার সড়কে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৭টি স্বর্ণের বারসহ সাতকানিয়ার এক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,৮নভেম্বর সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত অবৈতনিক নায়েক মোঃ শাহজাহানের নেতৃত্বে কর্মরত টহল দলের সদস্যরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহনের আসে তল্লাশী চালিয়ে টেকনাফ লামার বাজারে অবস্থানরত চট্টগ্রামের সাতকানিয়ার আফজাল নগরের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আব্দুল গণি (৪৬) এর পরিহিত প্যান্টে অভিনব কায়দায় লুকানো ৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যা পরিমাপ করে ৬৫লক্ষ ২৯হাজার ৫শ ৩১টাকা মূল্যের ৯৯ভরি ১১আনা স্বর্ণ পাওয়া যায়।

স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer