প্রকাশিত: ১৪/০২/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৯ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ::
টেকনাফে বড় বোনের সাথে ঝগড়ার জেরধরে চরম ক্ষোভ ও অভিমানে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। জানা যায়,১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার সৌদি প্রবাসী হাজী কবির আহমদ ও মমতাজ বেগম দম্পতির ৫ম মেয়ে ও নয়াবাজার হাইস্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চাকমা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। উল্লেখ্য, সকালে বড় বোন শাকি সাথে আভ্যন্তরীণ বিষয় নিয়ে সুমাইয়ার ঝগড়া হয়। বাড়ির লোকজন তাদের ঝগড়া শান্ত করেন। এদিকে ঝগড়া ও গালমন্দে চরম অপমানবোধ করে কোমলমতি সুমাইয়া। এরপর সন্ধ্যা ৬টারদিকে ঘরের ভেতরে নিজ রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু হয়। বিষয়টি স্থানীয় মেম্বার ও থানা পুলিশকে অবহিত করা হয়। এই ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হোয়াইক্যং ফাঁড়ির আইসি নির্মল চাকমা,স্কুল ছাত্রীরআত্মহত্যার সত্যতা স্বীকার করে বলেন,এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় মেম্বার আব্দুল জাব্বার, গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রী আত্নহনের বিষয়টি স্বীকার করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer