প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

টেকনাফে বিজিবি কতৃক পরিচালিত ‘সীমান্ত ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবুল হোসেন বিজিবিএম এনডিসি পিএসসি আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালকঅধিনায়ক এসএম আরিফুল ইসলাম বলেন গত ১ সেপ্টেম্বর ২০১৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ‘সীমান্ত ব্যাংক’ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর ২০১৬ সদর দপ্তর বিজিবি পিলখানা ঢাকায় সীমান্ত ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্বোধনের মধ্য দিয়ে সীমান্ত ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। গ্রাহকের চাহিদা এবং সুবিধাদির বিষয়টি বিবেচনা পূর্বক সীমান্ত ব্যাংক শুরু থেকেই আধুনিক ব্যাংকিং সেবা, শতভাগ অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সীমান্তবর্তী এলাকার জনগণের অর্থনৈতিক কল্যাণে সীমান্ত ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। উক্ত সম্প্রসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ সীমান্ত ব্যাংকের টেকনাফ শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন’।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer