প্রকাশিত: ০৬/০১/২০১৮ ১২:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাত লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবাগুলো বাজারমূল্য আনুমানিক সাড়ে ২২ কোটি টাকা।
শুক্রবার মধ্যরাতে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, রাত দুই টায় ৫/৬ জনের একদল যুবক মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হেঁটে গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদেরকে থামার নির্দেশ দেয়। কিন্তু তারা বিজিবির সদস্যদের দেখে পালাতে শুরু করে। ফলে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারী চক্রটি চারটি প্লাস্টিকের বস্তা একটি বস্তা ফেলে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। পরে বস্তা তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক এসএম আরিফুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ বিজিবি সদরদপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...