প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৪:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফের সাবরাং বড় সতীনের হাতে ৬ মাসের গর্ভবতী ছোট সতীন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত নারী সাবরাং পুরানপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ২য় স্ত্রী সেলিনা বেগম (২৫)। ১৮ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে বিদ্যুৎ শর্ট দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোরে বড় সতীন মোতাহারা বেগমের ২য় পুত্র জুবাইর আহমদ মোবাইল ফোনে নিহত সেলিনার মায়ের কাছে মেয়ের মৃত্যুর সংবাদ জানায়। খবর পেয়ে সেলিনার মা ও বোন ঘটনাস্থলে এসে বিদ্যুতের তার পেচাঁনো এবং পোড়া অবস্থায় মেয়ে সেলিনার মৃত দেহ দেখতে পান।

এদিকে ঘটনার পর থেকে বড় সতীন মোতাহার বেগম (৩৩), তার বড় ছেলে রিয়াজুল ইসলাম ও ছোট ছেলে জুবাইর আহমদ পলাতক রয়েছে। নিহতের স্বামী আগে থেকে ব্যবসায়ীক কাজে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বার আলহাজ্ব মাহমুদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ‘বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে’।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...