ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৭:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রবিবার (১২ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম আব্দুল আলী (৫০)। তিনি বাহারছড়ার জুম্মাপাড়ার মৃত নচরত আলীর ছেলে।

সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে মানবপাচারকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলী স্বীকার করেছেন, তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে অর্থের বিনিময়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করে আসছিল।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দারা কাজ করছে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer