কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার রাত দুইটার দিকে উত্তর শীলখালি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা ডেইলি বাংলাদেশকে বলেন- আগেই গোয়েন্দা সংবাদ পাওয়া যায়, উত্তর শীলখালি এলাকায় ইয়াবার বড় চালান পাচার হবে। এ তথ্যে আমাদের টহল গাড়ি ওই এলাকায় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, তার নাম সলিমুল্লাহ। সে ২ লাখ ইয়াবা মামলার পলাতক আসামি। এতে র্যাবের ২ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।