প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে অস্থায়ী র‌্যাব ক্যাম্পের উদ্বোধন ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমদ।
৫ অক্টোবর বিকাল ৪ টায় র‌্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক বেনজির আহমেদ টেকনাফের লেদা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এরপর তিনি মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার, র‌্যাব মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ, র‌্যাব গোয়েন্দা শাখা পরিচালক লেঃ কর্ণেল মাহবুর রহমান, র‌্যাব-৭ অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন, র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বিকাল সাড়ে ৪টায় তিনি টেকনাফ নেটং পাহাড়স্থ বরইতলী অস্থায়ী র‌্যাব ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও সীমান্তে যাবতীয় অপরাধের বিরুদ্ধে সরকারের পাশাপাশি র‌্যাবের দায়িত্ব ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন ‘প্রতিবেশী দেশ মিয়ানমারে মানব সৃষ্ট দূর্যোগের কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ সারা বাংলাদেশের মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরাও সাধ্যানুসারে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও গোয়েন্দাদের সমন্বয় করে কাজ করে যাচ্ছে। মিয়ানমার হতে আগত রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নির্দিষ্ট একটি জায়গায় স্থানান্তর করা হবে। কেউ যাতে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে না পড়ে সেব্যাপারে স্থানীয় জনসাধারণসহ সকল মহলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে এলাকার যানবাহন মালিক, চালক ও শ্রমিকদের সর্তক থাকতে হবে। যদি রোহিঙ্গারা অপরাধ করে আইন-শৃংখলার অবনতি, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। কেউ তাদের ছড়িয়ে দিতে অথবা পাচারের লক্ষ্যে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব রোহিঙ্গাদের পুঁজি করে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড, অবৈধ বাণিজ্য এবং মাদক চোরাচালানে জড়িত থাকলে কাউকে রেহায় দেয়া হবেনা। এব্যাপারে তথ্য দিয়ে প্রশাসনকে সার্বিক সহায়তার জন্য সচেতনমহল, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে’।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...