সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৭/১০/২০২২ ৭:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আবদুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুর রহমান উপজেলার নয়াপাড়া পুরানপাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। তিনি এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের এজেন্টদের ‘সুপারভাইজার’ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, নিহত যুবকের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমানের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের স্বজনদের দাবি, গতকাল রোববার রাতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আবদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও চার থেকে পাঁচজন। তাঁদের গভীর রাত পর্যন্ত সেখানে আড্ডা দিতে দেখেন স্থানীয় লোকজন। ওই জায়গার পাশ থেকে সকালে তাঁর লাশ উদ্ধার হয়। স্বজনদের অভিযোগ, আবদুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে তাঁর সঙ্গে থাকা লোকজন জড়িত বলে দাবি করেন স্বজনেরা।

আবদুর রহমানের ছোট ভাই আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রক্তাক্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। নিহত যুবকের স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer