উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২৪ ৯:৫৬ এএম

কক্সবাজারের টেকনাফে বেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহরণের পর অপহৃতের পরিবারে ফোন করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করা হচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় এই যুবককে। অপহরণের বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে বেলালকে হত্যার হুমকিও দিয়েছে সন্ত্রাসীরা।

অপহৃত বেলাল উদ্দিন ওই এলাকার আলী আহমদের ছেলে। বেলালের চাচাতো ভাই অ্যাডভোকেট ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট ফরিদ হোসেন জানিয়েছেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গণে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিল। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামে বাড়িতে জমি-জমা দেখতে গিয়েছিল।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।
রবিবার বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। স্থানীয় প্রশাসন ও কাউকে এ বিষয়ে অবহিত করলে বেলালকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফটোকপির দোকান করে সংসার চালানো বেলালের পরিবারের পক্ষে এত টাকার মুক্তিপণ দেওয়া সম্ভব নয়।

টেকনাফের বাহারছড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমেদ বলেন, বেলালের বাবার মৃত্যুর পর থেকে তারা কক্সবাজার শহরে বসবাস করেছেন। শনিবার পৈত্রিক বাগানবাড়ি দেখতে এসেছিলেন। রাতে ঘুমাতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশ অবহিত হয়েছে। এ ব্যাপারে পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করেছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য মতে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...