প্রকাশিত: ২৬/০২/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ সীমান্তে অস্ত্রসহ ঢুকে পড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ-বিজিপির চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে টেকনাফের উঞ্চিপ্রাং সীমান্তে অস্ত্রসহ তাদের আটক করে বিজিবি। সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্যকে হন্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে টেকনাফের উঞ্চিপ্রাং সীমান্তে মিয়ানমারের তা চোং বিজিপি কমান্ডার লে. সোং ওয়ে-সহ চার সীমান্তরক্ষী সাদা পোশাকে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়েন।

পরে সীমান্তে টহলররত ৪ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা মিয়ানমারে ওই চার সীমান্তরক্ষীকে আটক করে টেকনাফের উঞ্চিপ্রাং ফাঁড়িতে নিয়ে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানান, সন্ধ্যায় টেকনাফ সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে ওই চারজনকে অস্ত্রসহ মিয়ানমারের কাছের হস্তান্তর করা হয়েছে। সুত্র : পরিবর্তন ডটকম

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...