ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ১০:১২ এএম

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে নিজের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে মাদকাসক্ত যুবক।

সোমবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুল শুক্কর প্রকাশ আব্দুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মাদক সেবনের টাকা না পেয়ে ওই বাড়ির মাদকাসক্ত ছেলে মোহাম্মদ ইসমাইলের দেয়া আগুনে পুড়েছে তার নিজেরসহ ভাইদের চারটি বাড়ি।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল শুক্কর প্রকাশ আব্দুল বলেন, আমার ছেলে ইসমাইল ভাইদের কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পাওয়ায় ক্ষোভে তার নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আমার আরো তিন সন্তানের ঘর একসাথে হওয়ায় তাদের বাড়িতেও আগুন লেগে সঙ্গে সঙ্গে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় । এতে আমার চার ছেলে -মেয়ের বাড়ি ও আসবাবপত্র পুড়ে অন্তত ২৫ লাখ টাকা পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক ওসমান গনি বলেন, আমরা অনেকে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এসময় বাড়ি থেকে ফোনে জানিয়েছে, বড় ভাই ইসমাইল বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। স্থানীয় লোকজনসহ আমরা অনেক চেষ্টা করেও আগুন নেভানো যায়নি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি জানান, বসত বাড়িতে আগুন লাগার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । স্থানীয় লোকজনকে শৃঙ্খলার মধ্যে এনে পুলিশ ফায়ার সার্ভিসকে দ্রুত আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। প্রাথমিকভাবে ওই বাড়ির মাদকাসক্ত ছেলে নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

টেকনাফ ফায়ারসার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জি বলেন, শাহপরীরদ্বীপে বসতবাড়িতে আগুন লাগার খবর ৯৯৯ এর মাধ্যমে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করে বলা যাচ্ছেনা। তবে ঘরগুলো খুব কাছাকাছি হওয়ায় এক ঘরের আগুন দ্রুত আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...