প্রকাশিত: ২৬/১০/২০১৬ ৮:২০ পিএম
14695589_1234753216581933_7682249554574691697_n-300x169নিজস্ব প্রতিবেদক::

টেকনাফ উপজেলা ভূমি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করে ব্যস্ত সময় পার করলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন। বুধবার সারাদিন জেলা প্রশাসক শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সাবরাং উচ্চ বিদ্যালয়, সহকারী কমিশনার ভুমি কার্যালয়, সাবরাং ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক, টেকনাফ থানা পুলিশ ষ্টেশন, সাবরাং ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন করাচিপাড়া থেকে সাবরাং অর্থনৈতিক পযর্টন জোন নিমাণাধীন সড়ক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের মান উন্নয়ন ও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সহকারী কমিশনার ভুমি মোমেনা আক্তার, তুষার আহমদ, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মজিদ, উপজেলা এলজিইডির প্রকৌশলী আবসার উদ্দিন, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর প্রমূখ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer