প্রকাশিত: ০৭/০৬/২০২২ ১০:৩৮ এএম


কক্সবাজারের টেকনাফের বাহাছড়ায় এক বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূ ও বিয়ে বাড়িতে আসা অতিথিদের স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতের সদস্যরা।

সোমবার ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকার খলিলুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের মারধরে খলিলুর রহমানের ছেলেসহ চারজন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, ওই পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বাহারছড়ার উত্তর শীলখালী নতুন বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে সাদেকা ইয়াসমিনের সাথে একই এলাকার খলিলুর রহমানের ছেলে রহমত উল্লাহর বিবাহ হয়। এ উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে খলিলুর রহমানের বাড়িতে দূরদূরান্ত থেকে নিকটাত্মীয়রা অংশ নেন।

আয়োজনে অনেক রাত হওয়ায় অনেক অতিথি নিজ বাড়িতে ফিরে যেতে না পেরে ওই বাড়িতে রাত যাপন করেন। রাত ৩ টার দিকে বাড়িতে হানা দেয় মুখোশধারী ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে বাড়িতে থাকা লোকজনকে জিম্মি করে লুটপাট চালায় দলটি।
ডাকাত দলের মারধরে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন খলিলুর রহমানের ছেলে আবদুর রহমান।

তিনি জানান, ‘সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য বাড়ির প্রধান দরজা ধাক্কাতে থাকেন। এ সময় আমি প্রতিহত করার চেষ্টা করি। পরে খুন্তি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন তাঁরা।
এ সময় আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা লুটপাট করে নিয়ে যান। ’
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

এ ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...