উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৭:৪২ এএম

টেকনাফে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজের নয় ঘন্টা পর এক মেয়ে শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে মৃতের গলায় আঘাতের ধরণ দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিতের পর মৃতদেহ বস্তাবন্দি করে ফেলে দেয় হত্যাকারিরা।
শনিবার রাত ৯ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুর পাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মৃত উদ্ধার তাহমিনা আক্তার (৭) এরই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসার প্রথম শ্রেণী ছাত্রী।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে তাহমিনা আক্তার প্রতিদিনের মতো স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে যায়। বেলা ১১ টায় মাদ্রাসার ক্লাশ শেষে সে বাড়ী ফিরে আসে। পরে বাড়ী থেকে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়ীতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়ী যোগে স্বজনরা মাইকিং করে প্রচারণা চালায়।’
ওসি বলেন, ‘এক পর্যায়ে রাত ৯ টায় শাহপরীরদ্বীপের ডাঙ্গর পাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে তারা বস্তাটি খুলে একজন মেয়ে শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।’

গিয়াস উদ্দিন জানান, ‘স্বজনরা জানিয়েছে, শিশুটির মা-বাবার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। তারপরও কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’
মৃতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer