প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের ডেইলপাড়ায় অগ্নিকান্ডে ১টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া দ্রুত ঘটনাস্থলে যান। তাছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ফিরে রাত সাড়ে ১০টায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, ১২ মার্চ রাত ৯টার দিকে টেকনাফ সদরের ডেইলপাড়া প্রবাস কান্তি দাশের স্ত্রী লাকী শর্মার বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ টাকা, জরুরী কাগজপত্র, মালামাল, কাপড় ও আসবাবপত্রসহ ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer