জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ৭:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১ লাখ ৭০ হাজার ইয়াবার চালান বোঝাই ইঞ্জিন বোটসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ যৌথ সংবাদ সম্মেলনে জানায়, ভোররাত ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে মিয়ানমার সীমান্ত হতে একটি ফিশিং বোটকে বাংলাদেশ সীমানায় ঠোকার পর কোস্টগার্ড সদস্যরা তাদের ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করার পর তাদের থামায়। পরে বোট তল্লাশি করে ১টি বস্তা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও ১টি সিমকার্ড বিহীন স্মার্টফোন (ভাঙ্গা), ইঞ্জিন চালিত কাঠের বোটসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে। এরা হলেন, আকিয়াব জেলার ঘাটিয়াখালী থানার নাপং মাস্টার দিল মোহাম্মদ মাঝি এলাকার মৃত নুর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ (২২), ক্যাম্প পাড়ার তোবারক মাঝির এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মো. শরিফ (২৭), মোহাম্মদ হোছন মাঝি এলাকার মিজ্জি-২ এর বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র মো. হোছন (৩৮), ক্যাম্পপাড়া তোবারক মাঝি এলাকার মৃত হারেদের পুত্র ছৈয়দুর রহমান (৪৩), আলছান মাঝি এলাকার মৃত রশিদ আহমদের পুত্র মো. হোছন (২৭) এবং ক্যাম্পপাড়া তবারক হোছন মাঝি এলাকার নুর কবিরের পুত্র নুর হোসেনকে (২১) গ্রেপ্তার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, জব্দকৃত ইয়াবা,কাঠের বোটসহ আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer