প্রকাশিত: ০২/০৮/২০১৭ ২:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ; :
টেকনাফে পুলিশের ইয়াবা বিরোধী সাঁড়াশী অভিযানে এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিনগত গভীর রাতে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযানে তাদেরকে আটক করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নসহ কয়েকটি বিশেষ এলাকায় ইয়াবা পাচারকারীসহ চিহ্নিত অপরাধীদের ধরতে সাঁড়াশী অভিযান পরিচালনা করা হয়।।
এই অভিযানে হ্নীলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মৃত সোনা আলীর পুত্র ইউপি সদস্য হোসন আহাম্মদ,তার ভাই আলী আহাম্মদ,চিহ্নিত ইয়াবা পাচারকারী হ্নীলা ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শামশুল আলম বাবুল এর স্ত্রী ছালেহা বেগম, তার পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ১৯ জন ব্যাক্তিকে আটক করা হয়েছে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশ।
এসময় হ্নীলা ফুলের ডেইল এলাকার ইউপি মেম্বার বাবুলের স্ত্রী সালেহা বেগমের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, হ্নীলা পানখালী এলাকার হোসন আহমদ মেম্বারের ভাই আলী আহমদের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা ও পূর্ব সিকদার পাড়া এলাকার শামসুদ্দিনের কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে এক পর্যাযে হোসেন আহমদ মেম্বারকে আটকের প্রতিবাদে জনতা বিক্ষুভ প্রদর্শন করলে পুলিশ ৬০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্তণে নেয়। সুত্র: টেকনাফ টুডে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...