প্রকাশিত: ১৮/০২/২০১৮ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৮ এএম
হেলাল উদ্দিন, টেকনাফ 
টেকনাফে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দেলোয়ার হোছাইন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬ টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনায় পইরার বাপের পাহাড় থেকে মাটি কেটে ট্রলিতে ভতির সময় মাটি চাপা পড়ে এঘটনা ঘটে। নিহত শ্রমিক একই এলাকার মৃত মোহাম্মদ হোছনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে নিত্যদিনের মতো মাটি কাটতে যায় দেলোয়ারসহ অন্যন্যা শ্রমিকরা। মাটি কাটার এ পর্যায়ে পাহাড়ী টিল পড়ে দেলোয়ায় গুরুতর আহত হয়। রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় তাকে  উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জাহিদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।  স্থানীয় মেম্বার বশির আহমদ মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের বিষয়টি স্বীকার করেন। স্থানীয় সূত্র মতে, বনবিভাগের লোকজনের রহস্যজনক আচরণে পাহাড়-টিলা কাটা অব্যাহত রয়েছে। স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি দালালের মাধ্যমে বনবিভাগের লোকজন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক চুক্তিতে ম্যানেজ করে সরকারী-বেসরকারী পাহাড়-টিলা কেটে সাবাড় করছে। এসবের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে উল্টো বন মামলা হওয়ায় হয়রানিতে পড়ার ভয়ে কেউ মুখ খুলেনা বলে জানায়।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...