প্রকাশিত: ০২/০২/২০১৯ ৭:৪১ এএম

টেকনাফ সংবাদদাতা :

টেকনাফ থেকে ঢাকাগামী একটি পর্যটকবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে টেকনাফ থেকে ঢাকাগামী একটি পর্যটকবাহী বাস থেকে ৮ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন। এসময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ীর চালক বগুড়া জেলার ধুনট থানার কলাপাড়া আরকাটিয়া এলাকার আবুল কাশেম মন্ডলের ছেলে মো. মনজিল আলম (৩৯), গাড়ীর হেলপার বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়ার বকড়োপুর এলাকার মৃত মনির উদ্দিন প্রামাণিকের ছেলে মো. বকুল প্রামাণিক (৩৫), টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার নবী হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (২২) কে গ্রেফতার করতে সক্ষম হলেও ইয়াবা পাচারে সহযোগিতাকারী টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার লাল মিয়ার ছেলে মো. ইসমাইল কৌশলে পালিয়ে যায় বলে জানান অভিযানকারীরা। এদিকে ইয়াবা পাচারে ব্যবহার হওয়া পর্যটকবাহী জে.বি. ডিলাক্স ঢাকা মেট্টো ব-১৪০৬২৪ নম্বরের বাসটি ও একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান- পর্যটকবাহী গাড়ীতে করে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন কৌশলে পালিয়ে যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল উপপরিদর্শক আবদুস সালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...