বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৪/১২/২০২২ ৩:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক বহনে নিয়োজিত থাকা খালি একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে টেকনাফের দমদমিয়াস্থল ঘাটে নৌঙরে থাকা জাহাজ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে লাগে বলে জানা গেছে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জাহাজ কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন দমদমিয়াস্থল ঘাটে দীর্ঘদিন ধরে নৌঙরে রয়েছে। পর্যটন মৌসুম আসায় এসব জাহাজগুলো মেরামত শুরু করে জাহাজ কর্তৃপক্ষ। রোববার হঠাৎ পর্যটক বহনে ব্যবহৃত জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০টি এসি এবং জাহাজের উপরের অংশসহ বেশকিছু মালপত্র পুড়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ‘জাহাজে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জাহাজের এসিসহ উপরের একটি অংশ পুড়ে গেছে।’
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, জাহাজে আগুন লেগে ৩০-৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সেন্টমার্টিন

খাদ্য সংকটে সেন্ট মার্টিন

০৬/১০/২০২৩
৬:১৮ পিএম
 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...