প্রকাশিত: ১৭/০৪/২০১৮ ৩:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবীল থেকে ৯ হাজার ইয়াবাসহ সুলতান মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা।

আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সুলতান টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরী পাড়ার ছৈয়দুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, অভিযানে ইয়াবাসহ ওই যুবক আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer