প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৭ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে বড় সাইজের একটি পোয়া মাছ। মাছটির ওজন ৬০ কেজি অর্থাৎ দেড় মণ। মাছটি সর্বশেষ এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছে জেলারা। আজ শনিবার সকালে উপজেলার শাহপরীর দ্বীপে মাছটি ধরা পড়ে।
জানা যায়, শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার বাসিন্দা মোঃ ইউনুছের মালিকানাধীন ইঞ্জিন চালিত একটি মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরে যায়। দুপুরে বড় আকারের একটি পোয়া মাছ জালে আটকা পড়ে। মাছটি সাগর পাড়ে নিয়ে আসলে সাবরাং নোয়াপাড়া এলাকার ফিরোজ আহমদ নামে এক মাছ ব্যবসায়ী দেড় লাখ টাকা দিয়ে সেটি কিনে নেয়। পরে সেই মাছটি ১ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে কিনে নেন মোঃ এবাদুর রহমান নামে আরেক ব্যবসায়ী।

এদিকে জালে বড় মাছ ধরা পড়ার খবরে স্থানীয় লোকজন মাছটি এক নজর দেখতে সাগরপাড়ে ভিড় জমায়।
নৌকার মালিক মোঃ ইউনুছ জানান, প্রতিদিনের মতো নৌকার মাঝি বাদলের নেতৃত্বে ২৪ জনের একটি জেলে দল সাগরে জাল ভাসাতে যায়। এসময় জালে একটি বড় পোয়া মাছ আটকা পড়ে। তিনি বলেন, ‘সচরাচর এত বড় মাছ জালে আটকা পড়ে না।’

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...