উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৯/২০২২ ১০:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে দেশীয় তৈরি একে ৪৭ সদৃশ রাইফেল ও ৫ টি গুলি সহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। তবে ওই সময় এক যুবক পালিয়ে গেছে।

মঙলবার বিকেলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করা হয়েছে টেকনাফ থানায় । এর আগে সোমবার ( ৫ সেপ্টেম্বর ) রাত ১ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, মহেশখালি উপজেলার বড় মহেশখালি ইউপির ২ নং ওয়ার্ডের মাঝেরে ডেইল গ্রামের মৃত আঞ্জু মিয়া ও ছবুরা খাতুন দম্পত্তির ছেলে রবি আলম প্রকাশ ইব্রাহিম (২৭) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলীখালি গ্রামের মৃত ঠান্ডা মিয়া ও মৃত আয়েশা খাতুনের ছেলে মো. ইসমাইল (২৫)। এছাড়া একই গ্রামের রশিদ মিয়ার ছেলে হারুন (২৮) পালিয়ে গেছেন।

র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, কতিপয় মাদক কারবারীর নয়াপাড়ায় অবস্থানের তথ্য পেয়ে র‌্যাব ঘটনাস্থলে যায়। পরে র‌্যাবের উপস্থিতি দেখে কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে ধাওয়া করে ধরা হয়। এরপর রবি আলমের সাথে থাকা ব্যাগ থেকে রাইফেলটি ও তার সঙ্গীর কাছ থেকে ৫ টি গুিলি উদ্ধার করা হয়। ওই সময় ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, ধৃতদের প্রধান ও দ্বিতীয় আসামী করে এবং পলাতকের নাম উল্লেখ করে অস্ত্র আইনে টেকনাফ থানায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...