প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৩:৪৭ এএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা মূল্যের ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। শনিবার (২ মে) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র হাফিজের জোড়া নামক স্থানে নাফ নদীর তীরে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা করে লুকিয়ে রাখা হয়েছে। পরে একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
মোহাম্মদ ফয়সল হাসান খান আরো জানান, তল্লাশির একপর্যায়ে হাফিজের জোড়া এলাকার নাফ নদীর তীরে জঙ্গলাকীর্ণ স্থানসমূহের পৃথক দুইটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি ব্যাগ শনাক্ত করা হয়। ওই ব্যাগ দুটি খুলে ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...